Showing posts with label শুভ্রা দে. Show all posts
Showing posts with label শুভ্রা দে. Show all posts

Sunday, 8 January 2017

।। আজো হে যন্ত্রমানব! ।।

হিমযুগ তো কবেই শেষ হয়ে গেছে
প্রস্তর যুগ নব্য প্রেম যুগ পেরিয়েছে
তারপর রোবোট যুগও শুরু হয়ে গেছে
টের পাই আলো ফুটতে তুমি যখন ধাতব
স্বরে বল,"চা দাও৷ শুরু হোক দিনযাপন ৷"
ঘড়ির কাঁটা ধরে রাতে রোবটিয় আদবকায়দায়
ভালোবাসাকে  নেস্বাঃ পতিতার ফড়ে বানিয়ে
ল্যাম্প পোস্টের  মৃদু আলোর তলায় দাঁড় করিয়ে দাও৷
আমি  আজো অযান্ত্রিক তোমার অমঙ্গলের আশঙ্কায়
দুরুদুরু বুকে জানলার সামনে এসে ঠায় দাঁড়িয়ে থাকি৷
হে যন্ত্রমানব তোমার জন্য আজো এক মানবীর ভালোবাসা
যাকে তুমি বিড়ম্বনা বলে  ইতিমধ্যে ভাবতে শুরু করেছ ৷
_______
© শুভ্রা দে

Saturday, 10 December 2016

।। ভালোবাসার পরাজয় ।।

আমি চেয়েছিলাম কিছু ভোরের শিউলি সাঁঝের রজনীগন্ধা
তুমি বলেছিলে এনে দেবে বসরাই গোলাপ প্রিটোরিয়া একদিন৷
পৃথিবীর এককোনে ভালোবাসার ছাউনি  ভালোবাসার বেড়াঘর
চাইতে তুমি হতে চেয়েছিলে আমার চলাচলের জন্য একটা আকাশপথ ৷
অথচ আমার হাতের মুঠোর সুগন্ধী  রুমালের দিকে তুমি ফিরে চাও নি৷
 আমার অনুযোগ নয় হে আদিম হংসমিথুন শিকারী এ আমার পরাজয় ৷
ভালোবেসে তোমায় ভালোবা্সতে শেখাতে চেয়েছিলাম তুমি কল্পন বিলাসী৷
তুমি ভালোবাসার ব্যাকরণ অভিধান লিখলে গীতিকবিতা হতে পারলে না ৷

________
© শুভ্রা দে