Showing posts with label সোমনাথ গোস্বামী. Show all posts
Showing posts with label সোমনাথ গোস্বামী. Show all posts

Monday, 10 October 2016

যদি

কবিঃ সোমনাথ গোস্বামী 


মন চাইলেই বদলে যেত সময়

আকাশ জুড়ে ফুটতো হাসি 

ঝরতো বৃষ্টি ধারায় ।



মন চাইলেই শান্ত দিঘি জলে

দেখতে পেতাম রামধনু রঙ
কেমন খেলা করে ।
মন চাইলেই এলো মেলো শব্দ
এক ঝাঁক ঐ পায়রার মত 
দল বেঁধে ইচ্ছে-উড়ান দিত ।

মন শুধু চায় জ্যোৎস্না মেখে
ভিজতে থাকি বালক রূপে ।

তবু কেন ভুলে যাই আমি
এখনও যে উড়তে শিখিনি ....