Showing posts with label সার্থক চ্যাটার্জী. Show all posts
Showing posts with label সার্থক চ্যাটার্জী. Show all posts

Thursday, 2 February 2017

।। সেই মেয়ে ।।

বেঁচে থাকা এক জীবনের উপাখ্যান,লাল বাতির রূপকথায় ;
রাস্তার পাশের স্ট্রীট লাইট এর নিচে দাঁড়ানো ওই মেয়েটি আমার মা,
আমাকে সন্তান স্নেহে বড় করার তাগিদে হারিয়ে গেছে,
ওই মেয়েটি আমার দিদি,ভাতৃত্বের বন্ধনে বেঁচে থাকা প্রাণ এক..
আমার বোন,যার মাথার চুলে বিলি কেটে ঘুম পড়তাম,ক্লান্তি মুছিয়ে.

জানি,যে জীবন  অন্ধকারে হারায় কেউ খবর রাখেনা,জীবনও.
শুধু বিছানার গন্ধে,শরীরের অনুভূতিতে জাত পাত বিক্রি হয় রাতের অন্ধকারে..
জানি,বুঝিও,শুধু কণ্ঠ কে গলা টিপে মারা হয় ইচ্ছার বিরুদ্ধে.

জাত ? হিন্দু না মুসলীম ? শরীরের গরম অভাবেই হারায় ;
বেঁচে থাকে শুধু বিলিয়ে দেয়া শরীরটা ,শুধু ওই শরীরে যন্ত্রণার গন্ধ.

যে মেয়েটি রাতের চুরি করা আলোয় হারায় তার সর্বশক্তি.হারায় শরীর
যে বিছানা গরম হয় ক্রমাগত উষ্ণ কামড়ে,শিথিলতা ফিরে ফিরে আসে,
সেই মেয়েটি কি জাত জানে ?জানে কি এই অত্যচার ?

সমস্ত শরীর জুড়ে শুধু দাঁতের কামড়ে লাল দাগ,
ঢেকে নিয়ে ফেরে আপনতায়,
যেখানে শরীরী ভাষা হারায়,শুধু কথা বলে জৌনটা.
রাত হারায়,অন্ধকারের বুক চিরে আসে আলো,

তুমি সেই মেয়ে যে হারিয়েছ  আলো,ফুরিয়েছে জীবনের সব লেনদেন.

©সার্থক