Showing posts with label শর্মিষ্ঠা মুখার্জি. Show all posts
Showing posts with label শর্মিষ্ঠা মুখার্জি. Show all posts

Sunday, 5 February 2017

।। কুহেলিকা ।।



পৃথিবীর ভীরে মানুষের কর্মব্যস্ততার মাঝে
প্রতিপদে দেখি একই সত্ত্বা ভিন্ন রূপে -------
বিভিন্নতার মাঝে এক রূপ সর্বস্থানে।।
শোক দুখঃ কান্না সব যেন অভিনয় আপনার সাথে,
সুখ হাসি আর যত আনন্দ, শুধু নিমিত্ত মাত্র।
মুখোশের কান্না, মুখোশের অভিনয়,
মুখোশের চোখ থেকে ঝরে অশ্রু অনর্গল।।
অন্ধকারে দৃশ্য যা, আলোকের আগমনে মুহুর্তে অদৃশ্য তা,
সব খেলা আলো অন্ধকারের  -----
আপনারে খুঁজে মরি তন্নতন্ন করে সবাকার মাঝে,
স্পষ্ট দৃশ্য যা আপনার অন্তরে।।
নিঃসঙ্গ একাকী সবে, নয় কেউ আপনার নিকটে বা দূরে,
মায়ার বাঁধনে বাঁধা বিচিত্র সংসার।।
পাপ-পূণ্যের প্রতিযোগিতায়, মানুষ লুকায় -স্বচ্ছতার আড়ালে,
মুখোশের বন্ধনে ভুলে যায় --------
নিজের চেহারা, যায় ভুলে পরিচয় আপন।।
ভুল আর ভুল হতে,
ঠকে শেখে ফের ভুল-----------
আনন্দ হারায় চিত্ত মিথ্যে অনুতাপে, চিরন্তন চলে,
অবশেষে যাই জ্বলে, স্নেহের মুখোশ- চিতার অনলে।। 
_________________________
শর্মিষ্ঠা মুখার্জি