Showing posts with label মহঃ সাজ্জাদ. Show all posts
Showing posts with label মহঃ সাজ্জাদ. Show all posts

Tuesday, 3 January 2017

ভানুমতী'র খেল




বউ পেটানোও যে একটা শিল্প তা মতি ভাইকে না দেখলে বুঝতামই না। বউটাও যেমন কিউট তেমনই তরতাজা, তাই মতি ভাই মারলেও হাতে ব্যাথা পেতেন না।
প্রায়দিনই ইচ্ছামতো পেটাতেন, কখনো লাঠি, কখনো কোমড়ের বেল্ট দিয়ে। বিয়েও বেশিদিন হয় নাই, রুমে শুয়েই মেয়েটির কান্নার শব্দ পেতাম। কাহাতুক আর চুপ করে থাকা যায়!
রাতে বাসায় ফিরেই দেখি আবার মতি'র খেল শুরু হয়ে গেছে; তবে আজ মাত্রা একটু বেশিই মনে হচ্ছে! না আর থেমে থাকা গেলো না, হাতের কাছে লাঠিও পেলাম যুতসই একটা, দিলাম দৌড় আজ মতির একদিন আর আমার যে কয়দিন লাগে! মা আর ভাবী পেছন পেছন দৌড়, বলছে থাম, পরের ছেলে মারিস না। বললাম সেও তো পরের মেয়েকে মারছে।
গিয়ে দেখি লোক প্রায় পঞ্চাশ জনেক! সবাই মাতাল মতি'র তামাশা দেখছে কিন্তু কেও মেয়েটিকে রক্ষা করছে না! তবে আমার হাতে লাঠি দেখে সবাই সাহস পেলেন, আমিও দিলাম কষে মতির পায়ে এক বারি। মতি'র চিৎকার! বললাম কিরে ভাই কেমন লাগে?
মতি'র মা ঘর থেকে দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন, অথচ এতোক্ষণ বৌমা মার খাচ্ছিলেন আর তিনি পান খাচ্ছিলেন।
আমি আরো কয়েক বারি দিতেই পাড়ার সবাই হামলে পড়লো মতি'র উপড়! আর তখনি শুরু হলো ভানুমতী'র খেল!!
মতি'র নাবাগত বউ বড় সাইজের লাঠি নিয়ে আমাদের উপর হামলা! 
আল্লাহ্‌ কারে বাঁচাইতে আসছি! আমরা সবাই আস্ত বেকুব;
মতি'র বউ চিৎকার করে বলছে আমার স্বামী কে মাইরা ফেললো ব্যাটারা!! ইচ্ছা করছিলো মতি'র বউ রে কয়েক বারি দেই, কিন্তু তা দিলাম না।
মতি'র বউ বলছে "যে মারছে সেই আদর করবেনে" আপনারা কে???
পরে ভাবলাম তাইতো! আমি কে! আমি তো কোনদিন মতি'র বউ'রে আদর করি নাই। 

__________
@ মহঃ সাজ্জাদ