Showing posts with label পুচু দেবদাস রায়. Show all posts
Showing posts with label পুচু দেবদাস রায়. Show all posts

Sunday, 5 February 2017

।। দাবি ।।



একলা পথিক্,দিন শেষের,
         অসফল প্রতিবাদ নিঃস্তব মানুষের।
রোদ্ কিংবা ঝড়,নেই কোনো ভয়,
         হ্যা আমরা ভিক্ষুক,এটাই পরিচয়।

বাবু!আমরা ভিক্ষুক,মোদের ভিক্ষা চাই।
       কাতরাতে পারি,তবে দিন গুনে যাই,
মোরা পেটের দায়ী,দু-হাতে অপেক্ষায়,
        শব্দহীন প্রতিবাদী,বাবু! মোরা অসহায়।

মোরা কী সাম্যের দেশে?ওরে সাম্যবাদীর দল।
         তোদের কেন ভরা হাসি,মোদের চোখে জল?
জোৎস্না কেন মোদের আলো,দিন কেন ম্লান?
        ঘৃনা হয় তোদের প্রতি,তুচ্ছ তোদের ঘ্রান।

শব্দহীন মোদের ভাষা,মোরা অঘোষিত।
        তোমরা তো প্রতিবাদী,শুধু মোারাই শোষিত।
মোরা তো দেশের দাস,দাবি একটাই,
        অভিশপ্ত এই বৃওি থেকে প্রান ভিক্ষা চাই।

খোলা-মেলা হাসি চাই,হতে চাই নির্ভিক।
       নিয়মের বেরাজালে হলে হব নির্বিক।
অবকাশ চাই প্রতিক্ষার,চাই শিক্ষা..
      প্রানটা মোদের তুচ্ছ নয়,প্রানটা দিও ভিক্ষা।।

        __________________________
© পুচু দেবদাস রায়