Showing posts with label তপন কর্মকার. Show all posts
Showing posts with label তপন কর্মকার. Show all posts

Monday, 14 November 2016

।। আমার দেশ ভারতবর্ষ ।।

আজ সেইসব মানুষগুলোকে
কোথাও দেখছি না কেন ?
সেইসব মানুষ -
যাঁরা নতুন ভারতের স্বপ্ন দেখাতেন,
আন্নার ভক্ত কিম্বা কেজরিওয়াল
পরিবেশবিদ কিম্বা নাট্যকার
কবি কিম্বা ভাষ্যকার
চিত্রকর কিম্বা ঠকবাজ
অভিনেতা কিম্বা ডাইরেক্টর ।
সেইসব বুদ্ধিজীবী -
যাঁরা নিজের বুদ্ধি বিক্রি করে,
একন বৃদ্ধিজীবী ।
তাঁরা কি ঘুমিয়ে পড়লেন ?
না কি জেগে ঘুমিয়ে আছেন?

সেইসব সংস্কারবাদী
    তথাকথিত মোদী পন্থী -
যাঁরা চায়ের কাপে তুফান তুলতেন,
এখন তাঁরাও কেন নিরুত্তাপ?
তাঁদের স্বার্থেও  কি ঘা লাগলো ?
না কি অবস্থান এখনো ঠিক হয়নি ?

সেইসব বুদ্ধিমানরাও নীরব,
যাঁদের বুদ্ধি অন্যের কাছে বাঁধা ;
সত্যকথাটা বলতে গিয়েও
হোঁচট খেতে হচেছ -
অপ্রিয় হওয়ার ভয়ে,
না কি অন্য কোনো মতলবে ?

সেই সব মানুষগুলোকে ও দেখে
অবাক লাগছে -
যারা এতদিন
গরীব গুর্বোদের জন্য
কণামাত্র করুণা রাখেনি -
আমজনতার জন্য আজ,
তাদের এমন প্রীতি
উথলে উঠছে প্রাণ --
"আমজনতার কী হবে?"
চিন্তা নেই--
ওদের কিছু হবেনা মশায়,
ওদের আছে ছোটোছোটো সম্বল,
ঠিক চালিয়ে নেবে।
আর যদি তাই- ই হয়,
আচছা বলুন তো -
তারা বেঁচে-ছিল কবে ?
যুগ যুগ ধরে তারা তো
মরেই ছিল
বহু দিন পরে পাচেছ বাঁচার স্বাদ।
বর্বর যুগে,
বীর যুগে,
সভ্য যুগে,
পাঠান যুগে,
মোঘল যুগে,
ইংরেজ যুগে,
সামন্ত যুগে,
কলি যুগে,
তাদের জীবনে আঘাত এসেছে
বার বার --
তাকে প্রতিহত করে-
তবু,
বেঁচে আছে জনতা।

যুগে যুগে যাঁরা
ভেবেছে তাদের কথা-
তাঁরা ছিল সমান দরদী,
দুঃখীর দুখী -
বুদ্ধ-নানক- কবীর- চৈতন্য,
রামকৃষ্ণ-সারদা- বিবেকানন্দ,
রামমোহন-বিদ্যাসাগর,
এমন অনেক মানবপ্রেমিক।
পথটা হয়তো আলাদা
উদ্দেশ্য কিন্তু এক
মানুষের জন্য কিছু করার বাসনা।

সেই সব হাজার হাজার বীর শহীদ
লাখোলাখো বিপ্লবী
যারা এনেছে স্বাধীনতা।
দু'শো বছর ধরে
শুধু প্রতীক্ষার পর
প্রতীক্ষা, -
ছিনিয়ে নিয়েছে স্বাধীনতা
কী সুমহান আত্মত্যাগ !
আর আমরা?
স্বাধীনতা র ইতিহাস
পড়তে খুব মজা পাই,
আমরা উদ্দীপ্ত হই,
রোমাঞ্চিত হই,
পুলকিত হই,
দেশপ্রেমিকদের গলায় মালা দিই।
এখন,
ব্লাড ব্যাংকে লাইন দিই,
চাকরির জন্য লাইন দিই,
সিনেমায়
রেসনে
এমনকি টয়লেটে ও
অথচ যখন অর্থনৈতিক স্বাধীনতা
 দেখছি নিজ চোখে,
দেশভক্তি কর্পূরেরর মতো
উবে গেল ভাই।

আরেক হয়েছে মিডিয়া ;
সকাল বিকেল সন্ধ্যা
ঘাড়ে পাউডার লাগিয়ে,
টাই পরে
বেসুরে গাওয়া
এদের কি নেই কো কোনো সাজা?

এসেছে শুভক্ষণ -
বিভ্রান্তি নয়,
কলুষতা নয়,
গুজব নয়,
অপপ্রচার নয়,
ক্ষ মতা লিপ্সা নয়,
ধর্মান্ধতা নয়,
স্তাবকতা নয়,
চাই স্থিরতা, চাই ধৈর্য,
বন্ধু,
মেলাও হাতে হাত
গড়ে তুলি ঐকতান-

"ভারতবর্ষ সূর্যের এক নাম..................... "
_________
© তপন কর্মকার